ভোট শুরুঃ আজ প্রথম দফা, এক নজরে আজকের ভোট-বৃত্তান্ত

সারা দেশ তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে

সারা দেশ তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে। আজ, ২৭ মার্চ বাংলায় শুরু হল প্রথম দফার বিধানসভা ভোট। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মোট ৩০ আসনে ভোট। পশ্চিম মেদিনীপুরে ৬ আসনে ভোট। 

এক নজরে: ৩০ টি আসনে কোথায় কোথায় ভোট

পটাশপুর, উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি, ভগবানপুর, খেজুরি, রামনগর, এগরা, দাঁতন, কেশিয়ারি বিধানসভা কেন্দ্র, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর,নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, পারা এবং রঘুনাথপুর। 

এক নজরে: পশ্চিম মেদিনীপুরের ভোট-বৃত্তান্ত

দাঁতন কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের বিক্রমচন্দ্র প্রধান। লোকসভায় এই কেন্দ্রে ৭ হাজার ভোটে এগিয়ে বিজেপি। এই আসনে এবার বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েক। তৃণমূলের হয়ে লড়ছেন বিক্রমচন্দ্র প্রধান। সিপিআই প্রার্থী শিশির পাত্র। 

কেশিয়ারি আসনে ২০১৬ সালে জয় পান তৃণমূলের পরেশ মুর্মু। ২০১৯ লোকসভায় এই আসনে ১১ হাজার ভোটে এগিয়ে বিজেপি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। তৃণমূলের হয়ে লড়বেন পরেশ মুর্মু। সিপিএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে।

খড়গপুর আসনে ২০১৬ সালে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ। ২০১৯ সালে তিনি লোকসভা ভোটে দাঁড়ান। এই কেন্দ্রে বিজেপি এগিয়ে ৪৫ হাজারের বেশি আসনে। কিন্তু উপনির্বাচনে এই কেন্দ্রেই বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন তৃণমূলের প্রদীপ সরকার। 

এবারের ভোটে তৃণমূলের হয়ে লড়ছেন প্রদীপ সরকার। বিজেপির তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি। বামেদের হয়ে এই কেন্দ্রে লড়বেন সিপিএমের শেখ সাদ্দাম আলি। 

গড়বেতা আসনে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের আশিস চক্রবর্তী। ২০১৯ সালে এখানে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে বিজেপি। এই কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী মদন রুইদাস। তৃণমূলের টিকিটে লড়বেন উত্তরা সিংহ হাজরা। সিপিএমের প্রার্থী তপন ঘোষ। 

শালবণি আসনে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের শ্রীকান্ত মাহাত। ২০১৯ সালে এই কেন্দ্রে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। এই আসনে এবার তৃণমূলের হয়ে লড়ছেন শ্রীকান্ত মাহাত। সিপিএমের হয়ে লড়বেন সুশান্ত ঘোষ। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজীব কুণ্ডু। 

মেদিনীপুর আসনে ২০১৬ সালে জয় পান তৃণমূলের মৃগেন্দ্র মাইতি। লোকসভায় এই কেন্দ্রে ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সমিত দাস। তৃণমূল প্রার্থী তারকা জুন মালিয়র। সিপিএম প্রার্থী তরুণকুমার ঘোষ।

 

Developed by DXDasia