‘সুপার মারিও’ মমতা, ভিডিও গেমের আদলে অভিনব প্রচার তৃণমূলের

তৃণমূল কংগ্রেস দলের তরফে অ্যানিমেটেড ভিডিওটি প্রচার করা হয়েছে সোশাল মিডিয়ায়

২০২১ বিধানসভা নির্বাচনী প্রচারে অভিনবভাবে প্যারোডি, গান, দেওয়াল লিখন ইত্যাদি তো চলছিলোই, এবার তাতে নতুন সংযোজন করলো তৃণমূল কংগ্রেস। দলের তরফে একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ্যে এসেছে, যেটি তৈরি হয়েছে পুরনো দিনের ‘সুপার মারিও’ ভিডিও গেমের আদলে। তবে তাতে মারিও নয়, রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি সমস্ত বাধা টপকে, উন্নয়নে ভর করে ফের একবার ক্ষমতায় ফিরছেন এবং সাধারণ মানুষকে বাঁচাতে ‘বহিরাগত’দের বিরুদ্ধে একাই লড়ছেন ‘ফাইটার দিদি’।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটির আবহ সংগীতও একেবারে সুপার মারিও গেমের মতোই। এমনকী অ্যানিমেশনও একইরকম। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘রাজ্যে উন্নয়নের দিশা দেখানো থেকে শুরু করে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিনের শেষে ‘খেলা’তেও জিতবেন তিনিই’। তবে ভিডিও গেমসের একটি দৃশ্যে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

দেখুন এখানে-

Developed by DXDasia