পাহাড়ের তিন আসনের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল

পাহাড় এই সময় শান্তই রয়েছে

রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে পাহাড়ের তিন আসন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে কি হবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাহাড় এইসময় শান্তই রয়েছে। তবে সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার দুটি শিবির তৈরি হয়েছে। আর দুই শিবিরই নির্বাচনী ময়দানে নেমেছে। একটি শিবির মোর্চার বিমল গুরুংপন্থী। সেই শাখার অন্যতম কর্মকর্তা রোশন গিরি বলেছেন৷ আমরা তৃনমুলের সঙ্গে জোটে রয়েছি। 

যদিও মোর্চার বিনয়পন্থী শাখার নেতা বিনয় তামাং বলেছেন, গুরুংপন্থীরা তৃনমুলের সঙ্গে জোটে আছেন বলে তাদের জানা নেই। তৃনমুলের সঙ্গে জোটে আছেন বিনয়পন্থীরা। পাহাড়ের তিন আসনে অবশ্য বিনয়পন্থীরা আলাদা ভাবে প্রার্থী দিয়ে আলাদা ভাবে প্রচার করবে। ২১ মার্চ বিশ্বকবির স্মৃতি বিজড়িত মংপু থেকে তাঁরা প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচার শুরু করেছেন। তাঁরা আলাদা প্রচার করলেও সমতলের তরাই ডুয়ার্সে তাঁরা সর্বত্র তৃনমুল প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন বলেও বিনয় তামাং জানিয়েছেন।

আবার বিমল গুরুং রোশন গিরিরাও তাদের সঙ্গে তৃনমুলের জোট আছে বলে দাবি করে তৃনমুলের জন্য কাজ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন। বিমল গুরুং আগেই জানিয়ে দেন, তরাই ডুয়ার্স সর্বত্র নেপালি আদিবাসীদের মধ্যে  বিজেপির বিরুদ্ধে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন তাঁদের অনুগামীরা। 

Developed by DXDasia