গাড়ি নেই, বাড়িও নেই! মনোনয়নের সঙ্গে ব্যক্তিগত সম্পত্তির হলফনামা পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি

গাড়ি নেই, বাড়ি নেই, কোথাও কোনও ঋণও নেই। সম্পত্তির পরিমাণ মাত্র ১৭ লক্ষ টাকার কাছাকাছি। হলদিয়ায় মনোনয়ন পেশের সময় ব্যক্তিগত সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ব্যক্তিগত এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রাজ্যের এক তৃতীয়াংশ বিধায়কের সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি। অথচ, মনোনয়নে মমতা উল্লেখ করেছেন, তার হাতে নগদ টাকার পরিমাণ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। ব্যাঙ্কে রয়েছে, ১২ লক্ষ ২ হাজার ৩৫৬ টাকা। তাঁর কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য  ১৮ হাজার ৪৯০ টাকা।

মনোনয়নে আরও উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্ৰামেরও কম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই। বসত বা চাষযোগ্য জমিও নেই। কোথাও কোনও ঋণ নেই। পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তার বাকি নেই। 

 

Developed by DXDasia