পিছিয়ে গেল নন্দীগ্রাম সফর, জঙ্গলমহলের জনসভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী

২৯-৩০ তারিখ শেষদফার প্রচারে নন্দীগ্রামে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে শেষ সফরে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘটনার তিনদিন পরেই হুইলচেয়ারে করে প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। প্রথমে কলকাতার রাজপথে মিছিলে এবং তার পর পুরুলিয়ায় প্রচার সেরে ফেলেছেন তিনি। বুধবারও তাঁর জঙ্গলমহলে প্রচার রয়েছে। দু’টি নির্বাচনী জনসভা সেরে তাঁর কলকাতায় ফিরে বিকেলে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করার কথা। ঠিক ছিল, ১৯ এবং ২০ তারিখে নন্দীগ্রামে প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী। সেই সফরই আপাতত পিছিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ১৯ এবং ২০ তারিখের বদলে আগামী ২৯-৩০ তারিখ শেষদফার প্রচারে যেতে চান তিনি। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোট দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিল। ফলে ভোটের একেবারে আগে আগে নন্দীগ্রামে গিয়ে প্রচার করতে চান মুখ্যমন্ত্রী।

 

Developed by DXDasia