স্কুল শিক্ষক থেকে স্বনামধন্য গায়ক-অভিনেতা, থেমে গেল শক্তি ঠাকুরের দীর্ঘ যাত্রা

চলে গেলেন শক্তি ঠাকুর

আবার শোকস্তব্ধ বিনোদন জগৎ। প্রয়াত হলেন বিখ্যাত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর।

এক সময়ে বাংলা চলচ্চিত্রে তাঁর গান এবং অভিনয় সবাইকে মাতিয়ে রাখত। প্রথম জীবনে তিনি ছিলেন স্কুল শিক্ষক। গণিত ভালোবাসতেন। ১৯৭৬ সালে তপন সিংহের ‘হারমোনিয়াম’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে কাজ করেন। তারপর হেমন্ত মুখোপাধ্যায়, অজয় দাস, রাহুল দেব বর্মনের সুরে বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন। ‘দাদার কীর্তি’, ‘ভালোবাসা ভালোবাসা’ প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। পর্দায় উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে তাঁর সক্রিয় উপস্থিতি মুগ্ধ করে আজও। 

অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গুরুতর হার্ট অ্যাটাকে মাত্র দু’ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার মাঝ রাতে শক্তির মৃত্যুর খবর জানান তাঁর বড়ো মেয়ে মেহুলি গোস্বামী। ছোটো মেয়ে মোনালি ঠাকুর করোনা পরিস্থিতির জন্য আটকে পড়েছেন সুইৎজারল্যান্ডে। আজ ভোরে শক্তি ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হয়। 

 

Developed by DXDasia