ফেলে দেওয়া ফুল, ফুলের বীজে মারণ জীবাণুর আকৃতি! অবাক করলেন শিল্পী

পোস্টার অফ দ্য ডে — অভিজিৎ পালিত

ফেলে দেওয়া ফুল সংক্রামিত হোক— বার্তা দিলেন শিল্পী অভিজিৎ পালিত। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য অভিজিৎ পালিতের এই দুর্দান্ত কাজটি। অভিজিতের বাস পূর্ব বর্ধমান জেলায়। পড়াশোনা করেছেন বর্ধমানের বিবেকানন্দ কলেজ থেকে এবং তারপর স্নাতকোত্তর করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিষয় নিয়ে। বর্তমানে বীরভূমের একটি বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। পড়াশোনার সূত্রেই তাঁকে নানারকম গাছপালার সঙ্গে থাকতে হত। সেই থেকেই এরকম ফেলে দেওয়া জিনিসের প্রতি তাঁর লোভ বেড়ে যায়। তাই এই পোস্টারে এসেছে ফেলে দেওয়া জীর্ণ ফুল, ফুলের বীজ, পাতা, ধুপকাঠির অনুষঙ্গ। সেইসঙ্গে ফেলে দেওয়া জিনিসের নতুন সৃষ্টি হয়ে উঠছে নতুন এক আলোর দিকে যাত্রা। ধ্বংস থেকেই সৃষ্টি হচ্ছে নতুন শিল্প। তাই অভিজিতের এই পোস্টারের বার্তা আলাদাভাবে নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অভিজিৎ পালিত। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia