সম্প্রীতির কথা উঠে এল মারণ ভাইরাসের আকৃতিতে

পোস্টার অফ দ্য ডে – অভিরূপ ভট্টাচার্য

এই সংকটময় পরিস্থিতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন অভিরূপ ভট্টাচার্য। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে 

আজকের পোস্টার অফ দ্য ডে অভিরূপ ভট্টাচার্যের এই দুর্দান্ত কাজটি। অভিরূপ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ব্যুরো অফ ইনভেস্টিগেশনে অ্যাসিসট্যান্ট কমিশনার জিএসটি পদে কর্মরত। তিনি ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তাঁর নেশা ছবি আঁকা। ছবির মাধ্যমে সচেতনতার বার্তা দিয়ে থাকেন। এই পোস্টারে তিনি সম্প্রীতির আদর্শ তুলে ধরেছেন। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সব ভেদাভেদ দূরে সরিয়ে রেখে একত্রিত হতে হবে সব মানুষকে। ইন্দো-পারসিক স্থাপত্যের ওপর ভিত্তি করে আঁকা পোস্টারে ফুটে উঠেছে বিশ্বমানবতার বাণী। 

 আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অভিরূপ ভট্টাচার্য। শিল্পীকে অভিনন্দন।

 

Developed by DXDasia