
ঘরে ফেরা ১ – চিত্রশিল্পী পার্থ দাশগুপ্ত
কয়েকদিন আগে আমরা দেখেছি প্রায় ৫০ হাজার শ্রমিক-কৃষক দিল্লি থেকে বাড়ি ফিরছেন পায়ে হেঁটে। চারদিকে লকডাউন। কেউ ফিরছেন উত্তরপ্রদেশে, কেউ অন্ধ্র, কেউ বা বাংলায়। গিজগিজ করছে তাঁদের মাথা। জীবাণু তাড়াতে তাঁদের শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে।
লকডাউনে নিজের ঘর এবং কাজ নিয়ে কথা বলছেন শিল্পী পার্থ দাশগুপ্ত
তাঁরা ‘দুঃস্থ খেটে খাওয়া শ্রমিক’, করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপে তাঁরা সবাই বাড়ি ফিরছেন – ‘দেশের বাড়ি’। লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে হঠাৎ তাঁদের বলা হয়েছে, ‘চলে যাও’ কিংবা ‘বাড়ি যাও’। তাঁরা দেশে ফিরতে চাইছেন। কিন্তু বাড়ি? এতদিন যেখানে কাজ করছেন সেটা বাড়ি নয়?

বাবুরা লকডাউনের নির্দেশ দেন, কিন্তু কীভাবে তাঁরা বাড়ি ফিরবেন তা বলে দেন না। অতএব হাঁটা। ২০০ মাইল, ৫০০ মাইল, ৭০০ মাইল – হাঁটাপথ পৌঁছে দেবে দেশের বাড়িতে।

স্বামী-স্ত্রী-দুই বাচ্চা আর একটা পুঁটলি। সেইসব দৃশ্য ধরা পড়ল শিল্পী পার্থ দাশগুপ্তের চিত্রে। সিরিজের নাম দেওয়া যাক – ‘ঘরে ফেরা’।
চিত্রশিল্পী- পার্থ দাশগুপ্ত
