
রুথেনিয়াম(Ruthenium) দিয়ে তৈরি একধরনের মেমরি ডিভাইস আবিষ্কার করেছেন তাঁরা
দুই বাঙালির উদ্ভাবনায় স্মার্ট ফোন ও ল্যাপটপ হতে চলেছে আরও দ্রুততর। এই আধুনিক প্রযুক্তির আবিষ্কর্তারা হলেন শ্রীব্রত গোস্বামী এবং শ্রীতোষ গোস্বামী। সম্পর্কে তাঁরা পিতা-পুত্র। তাঁদের এই আবিষ্কার – স্মার্ট ফোন ও ল্যাপটপে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন।
শ্রীব্রত গোস্বামী হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কালটিভিশন অফ সাইন্স(IACS)এর অজৈব রসায়ন বিভাগের সিনিয়ার বৈজ্ঞানিক। অন্যদিকে ছেলে শ্রীতোষ গোস্বামী বর্তমানে ন্যাশানাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর(NUS)-এর বিজ্ঞানী। তাঁরা আবিষ্কার করেছেন রুথেনিয়াম (Ruthenium) দিয়ে তৈরি একধরনের মেমরি ডিভাইস। এই ডিভাইস কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোনকে বর্তমানের তুলনায় এক হাজার গুণ শক্তিশালী করে তুলবে। এর ফলে অনেক বেশি কাজ করা সম্ভব হবে, স্টোরেজ ক্ষমতা বাড়বে।
বর্তমানে মেমরি ডিভাইস তৈরি করতে ব্যবহার করা হয় সিলিকন। কিন্তু এই নতুন পদ্ধতিতে মেমরি তৈরি করা হবে সিলিকন বেস ফ্লেশ মেমরি দিয়ে। যা আধুনিক করবে এবং উন্নতর ও শক্তিশালী করে তুলবে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনকে আর বেশী শক্তিশালী করবে। এই আধুনিক প্রযুক্তি তৈরির কাজে সহায়তা করছে ইয়েল বিশ্ববিদ্যালয়। ২০১১ সাল থেকে শ্রীব্রত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কালটিভিশন অফ সাইন্স (IACS)তে এই নিয়ে গবেষণা শুরু করেন। তাঁদের এই প্রচেষ্টা এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলেই বিশ্বাস।
