
অবনীন্দ্রনাথ ও নন্দলাল বসু-র প্রিয় ছাত্র বেঙ্গলস্কুল ঘরানার এক বিরল শিল্পীর শিল্পকর্ম
অবনীন্দ্র-নন্দলাল ঘরানার যে বেঙ্গলস্কুল সেই স্কুলের ধারার শিল্পীদের সকলের কথা আজ আর বিশেষ ভাবে আলোচিত হয় না। অরুণাচল পেরুমল, বিনায়ক মাসোজী, অসিত হালদার, মণীন্দ্রভূষণ গুপ্ত, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এঁদের সম্বন্ধে ধীরে ধীরে জানার সুযোগও সঙ্কুচিত হয়ে আসছে।
পৌরাণিক চিত্র ও দৃশ্য চিত্রে তাঁর দক্ষতা ছিল অপরিসীম। ছিলেন অবনীন্দ্রনাথের স্নেহধন্য আর নন্দলাল বসু-র প্রিয় ছাত্র। যদিও ছবি আঁকায় হাতেখড়ি অসিত হালদার-এর কাছেই। আনন্দ কেন্টিশ কুমার স্বামীর আগ্রহে ও রবীন্দ্রনাথের নির্দেশে তিনি শ্রীলঙ্কায় আনন্দ কলেজের শিল্প বিভাগের দায়িত্ব নেন। শুধু কী তাই সেখানে গিয়ে মাইলের পর মাইল ঘুরে তিনি ক্যান্ডি, শ্রীগিরিয়া, অনুরাধাপুরমের বৌদ্ধ দেওয়াল চিত্র ও ভাস্কর্যের কপি করেন। এই সঙ্কলন অত্যন্ত মূল্যবান। যার মাত্র এগারোখানি ছবি এখনও আছে। যে এগারোটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। বেঙ্গল স্কুলের অবহেলিত শিল্পীদের মধ্যে মণীন্দ্রভূষণ গুপ্ত একজন। যদিও রবীন্দ্রনাথ, বিনোদবিহারী, নিকোলাস রোয়েরিখের কলমে তিনি আজও উজ্বল নক্ষত্র।
