হুইল চেয়ারে বাংলা ঘুরবেন মমতা, মানুষকে শান্ত থাকার অনুরোধ

দেখুন সম্পূর্ণ ভিডিও

পায়ে ব্যথা নিয়ে হাসপাতাল থেকে সাধারণ মানুষ এবং অনুগামীদের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তায় তিনি বলেন, “আমার কর্মী ভাইদের এবং সাধারণ মানুষদের বলব, এটা ঠিক যে, কাল আমার পায়ে খুব জোর লেগেছিল, ‘বোন ইনজুরি’ আছে, লিগামেন্টে লেগেছে, বুকে ব্যথা ছিল কাল থেকে। গাড়ির বনেটের ওপরে আমি দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে তখন পুরো গাড়িটা আমার পায়ের ওপর চেপে যায়। তৎক্ষণাৎ আমার কাছে যা ওষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে কলকাতার দিকে রওনা হই।”

তিনি আরও জানান যে, এসএসকেএম-এর ডাক্তাররা তাঁর চিকিৎসা করছেন। তিনি সকলের কাছে অনুরোধ করেছেন, “শান্ত থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনও অসুবিধে হয়।” এমনকি, দু-তিন দিনের মধ্যে তিনি আবার ফিল্ডে নামবেন। দরকার পড়লে হুইল চেয়ারে চলাফেরা করবেন। দেখুন সেই ভিডিও।

Developed by DXDasia