বিশ্বে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় স্থান পেল কলকাতা

মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা বাস্তবেই অগ্রগতির পথ প্রদর্শক হিসাবে উজ্জ্বল ”

সম্প্রতি ট্রাভেল প্লাস লিজার (Travel plus Leisure) ম্যাগাজিনের সমীক্ষায় ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় ১৯ নম্বরে স্থান পেয়েছে কলকাতা। অন্যদিকে স্যাভিলস গ্রোথ হাবস ইন্ডেক্সের (Savill’s Growth Hubs Index) সমীক্ষায় দ্রুত উন্নয়নে বিশ্বে একাদশ স্থানে রয়েছে কলকাতা। আবার আইআইটি দিল্লির (IIT Delhi) গবেষণায় বিশ্বের বিশুদ্ধ মুক্ত বায়ুর শহর হিসাবে কলকাতার স্থান বিশ্বে দ্বিতীয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “কলকাতা বাস্তবেই অগ্রগতির পথ প্রদর্শক হিসাবে উজ্জ্বল। এই শহর বারবার মনে করায় কীভাবে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা সহাবস্থান করে এবং উন্নয়ন কীভাবে পরিবেশ রক্ষার সঙ্গে হাতে হাত রেখে চলে।”

অর্থাৎ, ভ্রমণের জন্য আদর্শ। উন্নয়নে সেরা। দূষণমুক্ত পরিবেশেও বিশ্বে সেরা। শহর কলকাতার সেরার শিরোপা অর্জনে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এই শিরোপা অব্যাহত রাখতে নাগরিকদের আহ্বানও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “কলকাতা বাস্তবেই অগ্রগতির পথ প্রদর্শক হিসাবে উজ্জ্বল। এই শহর বারবার মনে করায় কীভাবে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা সহাবস্থান করে এবং উন্নয়ন কীভাবে পরিবেশ রক্ষার সঙ্গে হাতে হাত রেখে চলে। প্রত্যেক কলকাতাবাসীর অঙ্গীকার ও দৃঢ়তা ছাড়া এই পরিচিতি পাওয়া সম্ভব হত না।”

শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, সকলে মিলে এমন একটি শহর গঠন করতে যা ঐতিহ্যকে সম্মান করে, অগ্রগতি বজায় রাখে আর পরিবেশেরও খেয়াল রাখে।
 

Post Tags
Developed by DXDasia