ভিডিওটি শেয়ার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র
বামের ব্রিগেড সমাবেশের আগে ভাইরাল হয়েছিল ‘টুম্পা সোনা’র প্যারোডি। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বাম হাতিয়ার করতে চাইছে ‘লুঙ্গি ডান্স’-এর প্যারোডিকে। বলিউডের ‘চটুল’ এই গানে একসময় নেচে উঠেছিল দেশ। এবার নাচতে দেখা যাচ্ছে লাল ঝান্ডার সমর্থকদের। প্যারোডির স্রষ্টা ‘টুম্পা ব্রিগেড চল’ খ্যাত নীলাব্জ নিয়োগী এবং রাহুল রায়।
বিজেপি-কে নিশানা করে মুখড়া-অন্তরাতে বারবার ঘুরে ফিরে এসেছে ‘দাঙ্গাবাজ’ শব্দটি। ‘মাথা বিগড়াতে ধর্ম ফাটাচ্ছে’— এমন নানান সরাসরি আক্রমণাত্মক কথাও রেয়েছে নতুন এই গানে। যেমন গানের কথায় আছে, “এবার করব খতম খেল/ দাঙ্গাবাজ হবেই ফেল”। আব্বাস সিদ্দিকি-কে দলে টেনে বলা হয়েছে ‘চিল্লায়া কও’। গানের ট্যাগলাইন, “হাল ফেরাও লাল ফেরাও/ লাল ফেরাও হাল ফেরাও”।
ভিডিওটি শেয়ার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অনেকে এই গানে মজা পেলেও সমাজের বিভিন্ন অংশের মানুষ ভাবছেন, ‘সিপিএমের হলটা কী? ট্রেন্ডিং-এ থাকার জন্য নিম্নরুচির পরিচয়ও দিতে হয়?’
শুনুন সেই গানঃ