বাংলার বিরল এবং হারিয়ে যাওয়া শিল্পের খোঁজ দিচ্ছে ‘দ্য বেঙ্গল স্টোর’
বাংলা তার নিজস্ব এথনিক বৈশিষ্ট্যে অতুলনীয়। বিশ্বদরবারে তাই বাংলার নাম বিশেষভাবে সুপ্রসিদ্ধ। কারণ বাংলার শিল্পের ইতিহাস আজও বাঙালি-সহ সমগ্র বিশ্ববাসীকে অবাক করে। এই বাংলাতেই খুঁজে পাওয়া যাবে শিল্পের আকর সন্ধান। শিল্প এবং শিল্পীর মেলবন্ধনের এক বিস্তীর্ণ ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার অলিতে-গলিতে, বাংলার মাটিতে মিশে গেছে বাঙালির নিজস্ব ঐতিহ্য।

বাংলার কারিগরি অর্থনীতি, বিশ্বমানের ছবি, গান এবং অন্যান্য শিল্পকলার বিপুল প্রাকৃতিক সম্পদ গোটা দুনিয়ায় বাঙালিদের অনন্য করে রেখেছে। তবে, সেই ভাণ্ডার যতই বৈচিত্র্যময় হোক, তার অনেক সম্পদই বেশিরভাগ সময়ে অধরা থেকে যায়। বাংলার দুর্লভ হস্তশিল্প, প্রাকৃতিক সম্পদ, তরুণ বাঙালি শিল্পীদের সৃষ্টি করা ছবি, ভাস্কর্য, ফটোগ্রাফি – এক কথায় শহর-গ্রাম-জেলা নির্বিশেষে বাংলার সমস্ত রত্নভাণ্ডার এক ছাদের তলায় জায়গা করে দিয়েছে ই-কমার্স সাইট ‘দ্য বেঙ্গল স্টোর’। নতুন চোখে বাংলাকে দেখতে চাইলে আপনাকে ঢুঁ মারতেই হবে তাদের ওয়েবসাইটে। এখন ভাবতেই পারেন, যদি বাংলার এই শিল্পগুলোকে একবার ছোঁয়া যেত, যদি সামনে থেকে তাদের দেখা যেত, কেনা যেত, কী ভালোই না হত! সেই সুযোগই এবার করে দিচ্ছে দ্য বেঙ্গল স্টোর।

রায়গঞ্জের মালিক গাজির ঘোড়া
আগামী ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর কলকাতার মায়া আর্ট স্পেসে প্রদর্শিত হতে চলেছে দ্য বেঙ্গল স্টোরের বিভিন্ন প্রোডাক্টের এক্সক্লুসিভ প্রদর্শনী। এই প্রদর্শনীতে দেখা যাবে কৃষ্ণনগরের টেরাকোটা ফল, রায়গঞ্জের মালিক গাজির ঘোড়া, মজিলপুরের মাটির পুতুল, মুর্শিদাবাদের বালাপোষ, কটনদারি ব্যাগ, বিষ্ণুপুরের হিমপুতুল, পাঁচমুড়ার টেরাকোটা দুর্গা, বল্লবপুরের কাঁথার চাদর, তরুণ শিল্পীদের বিভিন্ন সেরামিক্সের কাজ, বাংলার চাষিদের থেকে সরাসরি সংগ্রহ করা চাল-মধু-ঘি, আলোকচিত্রী শুভময় মিত্রের বই ‘ফটোগ্রাফির নকশা যুক্তি গল্প’ এবং একটি দুষ্প্রাপ্য বই ‘পশ্চিমবঙ্গের পূজা-পার্বণ’। এইসব অসামান্য শিল্পে সেজে উঠবে মায়া আর্ট স্পেস গ্যালারি। সমস্ত শিল্পকে এক ছাদের তলায় নিয়ে আসার এই এলাহি আয়োজন করে দিচ্ছে দ্য বেঙ্গল স্টোর।

ফুড কম্বো (তিনরকম চাল-ঘি-মধু-হলুদ)
বাঙালি এখন বিশ্ব নাগরিক। কাজের প্রয়োজনে আমাদের নানা দেশে থাকতে হয়। অথচ নিজের শিকড়কে তো আর অস্বীকার করা যায় না। তাঁদের সবার জন্য দ্য বেঙ্গল স্টোরের ওয়েবসাইট তো রইলই। আর যারা বাংলায় ছড়িয়ে আছেন, তাঁদের জন্য তিনদিনের এই প্রদর্শনীতে একবার ঢুঁ মারতেই হবে। কারণ, ‘Homecoming Matters’।

বিষ্ণুপুরের হিমপুতুল
১৯-২১ সেপ্টেম্বর, মায়া আর্ট স্পেস (মোহনা, ৩২৯ শান্তি পল্লি, রাজডাঙা, কলকাতা- ৭০০ ১০৭), দুপুর ১টা-রাত ৮টা।
বিশদে জানার জন্য যোগাযোগ- ৯৮৩০০৪৯৮২৯/৮৫৮৫৮৪০৭২৫

অসীম পালের তৈরি সেরামিক্সের কাজ

দু'টি বই | 'ফটোগ্রাফির নকশা যুক্তি গল্প'- শুভময় মিত্র এবং 'পশ্চিমবঙ্গের পূজা-পার্বণ ও মেলা'