আগামী সমস্ত সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী, প্রচার হবে ভার্চুয়ালে

করোনা পরিস্থিতি মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমোর

ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। সমস্ত রেকর্ড ছাড়িয়ে এখন শিরোনামে ভারত। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে চলছে আট দফার বিধানসভা নির্বাচন। বর্তমান করোনা পরিস্থিতি এবং ইলেকশন কমিশনের নির্দেশ মাথায় রেখে আগামী সমস্ত নির্বাচনী সভা বাতিল করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আজই ট্যুইটারে জানান, পূর্ব পরিকল্পিত সমস্ত নির্বাচনী জনসভা বাতিল করা হল। সভা হবে ভার্চুয়াল মাধ্যমে। তার নতুন সময়সূচি এলাকা অনুযায়ী জানিয়ে দেওয়া হবে।

Developed by DXDasia