
এই ই-কমার্স সাইটের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারেন বাংলার অমূল্য সব সম্পদ
আমাদের বাংলাকে শুধুমাত্র ভৌগোলিক সীমানা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়। এখানকার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও সমৃদ্ধির ইতিহাসই সবথেকে বড়ো পরিচয়। আমাদের কারিগরি অর্থনীতি, বিশ্বমানের ছবি, গান এবং অন্যান্য শিল্পকলা, বিপুল প্রাকৃতিক সম্পদ গোটা দুনিয়ায় বাংলা এবং বাংলাপ্রেমীদের অনন্য করে রেখেছে। তবে, সেই ভাণ্ডার যতই বৈচিত্র্যময় হোক, তার অনেক সম্পদই প্রচারের আলোয় সব সময়ে আসে না, থেকে যায় নাগালের বাইরে। অথচ যদি সারা বাংলার দুর্লভ হস্তশিল্প, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সৃষ্ট খাদ্যদ্রব্য, শিল্পীদের সৃষ্টি করা ছবি, ভাস্কর্য, প্রিন্ট মেকিং, ফটোগ্রাফি – এক কথায় শহর-গ্রাম-জেলা নির্বিশেষে বাংলার সমস্ত রত্নভাণ্ডার যদি ছোঁয়া যেত পৃথিবীর যে কোনো প্রান্তে বসে! ‘দ্য বেঙ্গল স্টোর’, বাংলার একমাত্র ই-কমার্স ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা সম্পদকে নিজের ঘরে আনার সুযোগ পাবেন।
আরও জানতে দেখুন
The Bengal Store
গোটা বাংলার ২৩টি সেরা জেলার সেরা সম্ভার এক ছাতার তলায় নিয়ে এসেছে ‘দ্য বেঙ্গল স্টোর’। হিম পুতুল, দেবদেবী পুতুল,রানি পুতুল, টেপা পুতুল, বিভিন্ন জেলার প্রায় লুপ্ত হয়ে যাওয়া হস্তশিল্প, বাংলা ও বাঙালি সংক্রান্ত বিরল সব বই, প্রিন্ট, পোড়ামাটির কাজ – কী নেই সেখানে! গ্রামের খাঁটি ঘি, মধু, হলুদ চান? তাও আছে। রয়েছে কালো-নুনিয়া, চমৎকার, রাধা তিলকের মতো সুগন্ধী চাল। বাংলার চাষিদের থেকে সংগ্রহ করা সেই সব টাটকা খাবারে কোনো রকম কৃত্রিম রাসায়নিক পদার্থ মেশানো নেই। রয়েছে অসাধারণ ব্যবহারিক সেরামিকস শিল্পের রুচিশীল নিদর্শন। পরিবেশ-বান্ধব এবং হালফ্যাশনের দারুণ সব ব্যাগ, গৃহস্থালির নানান জিনিসপত্র এখান থেকে নিতেই পারেন আপনি। আরও কত যে আশ্চর্য সম্ভার এখানে রয়েছে তা ‘দ্য বেঙ্গল স্টোর’-এর ওয়েবসাইট দেখলেই আপনার মালুম হবে।
আরও পড়ুন
বঙ্গদর্শন পুজোসংখ্যা, ১৪২৬
বাঙালি এখন বিশ্ব নাগরিক। কাজের প্রয়োজনে আমাদের নানা দেশে থাকতে হয়। অথচ নিজের শিকড়কে অস্বীকার করা যায় না। নিজের ঘরের প্রতি, বাংলার প্রতি এক মায়াবী আকর্ষণ থেকেই যায়। আপনি ভারত কিংবা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, ‘দ্য বেঙ্গল স্টোর’ আপনাকে পৌঁছে দেবে আপনার পছন্দ করা বাংলার সেরা জিনিসটা। যারা বাংলাভাষী নন, কিন্তু বাংলার সঙ্গে যাদের এক অটুট যোগ রয়েছে, তাদের জন্যও এই ই-কমার্স সাইট ঘরে ফেরার ডাক। কারণ, ‘দ্য বেঙ্গল স্টোর’ বিশ্বাস করে – “Homecoming Matters”।
