
জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করলেন তিনি
ফেসবুক, ট্যুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সর্বস্তরের মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে একথা যেমন সত্যি, ঠিক তেমনই এই সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করে গুজব ছড়ানো ও বিভেদ সৃষ্টি করার মতো অভিযোগও উঠছে বারবার। তাই সোশ্যাল মিডিয়ার বিরূপ প্রতিক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন অনেকেই। আর এবার সোশ্যাল মিডিয়ার বিরূপ প্রতিক্রিয়ার জন্য জনসমক্ষে ক্ষমা চাইলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ।
জুকেরবার্গ বলেন, কয়েকটি ক্ষেত্রে ফেসবুক মানুষের মধ্যে একতা তৈরির বদলে বিভেদ তৈরি করছে। যা কোনওভাবেই কাম্য নয়। তবে, তিনি কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জুকেরবার্গ বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে যত্ন নিয়ে কাজ করব। তাঁর এই মন্তব্যের কারণ, সম্প্রতি ফেসবুকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে ব্যাপক ভোটপ্রচার হয়েছে। এই প্রবণতা অন্যান্য দেশেও দেখা গিয়েছে। ফেসবুকে কোনও নির্দিষ্ট দলের হয়ে প্রচার কীভাবে বন্ধ করবেন জুকেরবার্গ, তার কোনও ইঙ্গিত তিনি দেননি।
