
মোনালিসার দাবি, পেদ্রো জোর করাতেই গুলি করতে হয়েছে
মাথাচাড়া দিয়েছিল ইউটিউব স্টার হওয়ার লোভ। আর তারই মাশুল গুণতে হল প্রাণ দিয়ে। আমেরিকান দম্পতি পেদ্রো রুইজ এবং মোনালিসা পেরেজ। পেদ্রোরই মাথায় এসেছিল বিপজ্জনক পরিকল্পনা। সে বুকে বিশ্বকোষ নিয়ে দাঁড়াবে আর মোনালিসা তাতে গুলি চালাবে। গুলি আটকে যাবে মোটা বইয়ের মাঝখানে। আর সেই ভিডিও ইউটিউবে আপলোড করে বিখ্যাত হয়ে যাবে তারা।
কিন্তু ভাবনায় যা হয় তা অনেক সময়ই বাস্তবে ঘটে না।এক্ষেত্রেও গুলি বিশ্বকোষ ভেদ করে এফোঁড় ওফোঁড় করে দেয় পেদ্রোর বুক। ১৯ বছর বয়সী মিনেসোটার এই দম্পতির একটা তিন বছরের বাচ্চাও আছে। মোনালিসার দাবি, পেদ্রো জোর করাতেই গুলি করতে হয়েছে। মোনালিসার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।
