
থাকবেন ১৯ হাজার বর্গফুটের বাড়িতে
ভারতের রাষ্ট্রপতি ভবনের মতো সুবিশাল ভবন পৃথিবীর কোনও গণতান্ত্রিক দেশে নেই। মহাত্মা গান্ধীর দেশ ভারতে এটা একটা ব্যতিক্রমই বলা যায়। ৫ একর জমির উপরে ১৯ হাজার বর্গ মিটারের এই ভবন এক অর্থে রাজকীয় বিস্ময়।
কত বেতন পান এক জন রাষ্ট্রপতি? এই কৌতুহল অনেকেরই। এখন দেশের একজন ক্যাবিনেট সচিব মাসে মোটামুটি ২ লাখ ৫০ হাজার টাকা বেতন পান। আর এক জন রাষ্ট্রপতি মাসিক বেতন হিসেবে পান প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। উপরাষ্ট্রপতির মাসিক বেতন ১ লক্ষ ১০ হাজার টাকা। তবে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পরেই এই বেতন প্রায় তিন গুণ বাড়ানোর প্রস্তাব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। নতুন প্রস্তাব কার্যকর হলে বেতন বাড়বে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির। প্রস্তাব অনুসারে এর পরে রাষ্ট্রপতির মাসিক বেতন হবে ৫ লাখ টাকা এবং উপরাষ্ট্রপতির ক্ষেত্রে সেটা হবে ৩ লাখ ৫০ হাজার টাকা।
আর কী কী সুবিধা পান রাষ্ট্রপতি? তিনি যে রাষ্ট্রপতি ভবনে থাকেন তা ৩৩০ একর জমির উপরে তৈরি। বিশ্বে এত বড় এলাকা জুড়ে ভবন আর কোনও দেশে নেই। ৫ একর জমির উপরে ১৯ হাজার বর্গ মিটারের ওই ভবন ছাড়াও অবকাশ কাটানোর দুটি ভবন নির্দিষ্ট রয়েছে রাষ্ট্রপতির জন্য। একটি হায়দরাবাদে রাষ্ট্রপতি নিলয়ম ও অপরটি হিমাচল প্রদেশের সিমলায় রিট্রিট বিল্ডিং। রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী বিশ্বের যে কোনও জায়গায় বিনা খরচে ঘুরতে পারেন। বছরে ৩০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারেন নিজের বাসভবনের রক্ষণাবেক্ষণ-সহ বিভিন্ন খাতে। প্রতিদিনের খরচ, অতিথি আপ্যায়ন ইত্যাদির জন্য আলাদা বাজেট।
