
নাটক, নাট্যকর্মী এবং দর্শকদের মধ্যে ভাব বিনিময় এর আসল লক্ষ্য
বিশ্ব থিয়েটার দিবসের আজ ৫৮ বছর। ১৯৬১ সালে আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট কর্তৃক ২৭ মার্চ দিনটি বিশ্ব থিয়েটার দিবস হিসাবে ঘোষিত হয়। প্রতি বছরের মতো এবারেও কলকাতা এবং জেলার নাট্যকর্মী থেকে দর্শক এই দিনটি পালন করছেন। নাট্যকর্মী, নাটক এবং দর্শকদের মধ্যে ভাব বিনিময়, ঐক্য গড়ে তোলাই বিশ্ব নাট্যদিবসের অন্যতম লক্ষ্য।
নিয়ম অনুযায়ী এই বাণী বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে প্রচারিত হয়। প্রত্যেকের বার্তার মধ্যে মিশে থাকে ‘আমরা কীভাবে বাঁচতে পাড়ি, কতটা নতুনভাবে’- সেই ইঙ্গিত। বেঁচে থাকার এই যে লড়াই যুগ থেকে যুগান্তরের নাট্যশ্রেণির মধ্যে দিয়ে বিকাশ করার চেষ্টায় ব্রতী হয়েছেন প্রতিনিয়ত। কখনও রঙ্গমঞ্চে উপস্থাপিত হয়েছে দৈনন্দিন সামাজিক সমস্যা, কখনও সংগ্রামী মানুষের ইতিহাস, কখনও নির্যাতিত/নির্যাতিতার জীবনালেখ্য। এই দিন বিভিন্ন জায়গায় পথনাটিকা-সহ অনুষ্ঠিত হয় প্রসেনিয়াম থিয়েটার, সঙ্গে থাকে বিভিন্ন আলোচনা সভা।
