৩৩ রান করলেই বিশ্বরেকর্ড মিতালির

রেকর্ড নয়, টিমের পারফরম্যান্সের দিকেই নজর ভারতীয় অধিনায়কের

মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালকিন হতে চলেছেন ভারতের ক্যাপ্টেন মিতালি রাজ। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা মিতালির এই রেকর্ড করতে প্রয়োজন আর মাত্র ৩৩ রান। এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। ১৯১টি ম্যাচ এবং ১৮০টি ইনিংস খেলে তাঁর ঝুলিতে ৫৯৯২ রান। মিতালির ১৮১ টি ওয়ান ডে খেলে ১৬২ ইনিংসে ৫৯৫৯রান।

বিশ্বকাপে টানা চারটে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। প্রায় প্রতি ম্যাচেই বড় রান পাচ্ছেন মিতালি রাজ। শনিবার দক্ষিণ আফ্রিকা ম্যাচেই কি আসবে এই বিশ্বরেকর্ড? অপেক্ষায় ভারতবাসী।    

Developed by DXDasia