“তাড়াতাড়ি ফিরে এসো ফেসবুক”- বুধবার রাতে বিশ্ববাসীর প্রার্থনা

পৃথিবী জুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক। ঠিক মতো কাজ করছে না হোয়াটস্যাপ, ইন্সটা

পৃথিবীর এমন একটা দেশ, যেখানে জনসংখ্যা সবেচেয়ে বেশি। কী নাম সেই দেশের? চিন? না না, একদম ভুল করছেন। জনসংখ্যার নিরিখে পৃথিবীর বৃহৎ এবং জনপ্রিয় দেশ ফেসবুক। অথচ ভাবলে অবাক লাগে, এই চিন দেশেই কিনা এখনও ফেসবুক ঢোকেনি। কিন্তু গবেষণা বলছে ফেসবুককে যদি একটি দেশ হিসাবে ধরা হয়, তাহলে দেখা যাবে জনসংখ্যা এবং জনপ্রিয়তার দিক থেকে ফেসবুক অনেকটাই এগিয়ে। একটু হিসেব করে দেখুন, উত্তর মিলবেই। ফেসবুক এখন ঘরে ঘরে। রাজধানী শহর থেকে গ্রাম, মফস্‌সল সব জায়গায় ঢুকে পড়েছে এই বিশ্ববিখ্যাত অ্যাপটি। পাশাপাশি জোরদার হয়ে উঠছে হোয়াটস্যাপ, ইন্সটাগ্রামও। তিনটে অ্যাপের বৈশিষ্ট্য তিনরকম। আর এখানেই মজা। 

কিন্তু হঠাৎ করেই এসে পড়েছে একটা সমস্যা। বুধবার রাত থেকেই। আগাম বার্তা ছাড়াই ফেসবুকের কাজ বন্ধ হয়ে গেল। বন্ধুর নতুন ডিপিতে কোনো কমেন্ট করা যাচ্ছে না, আজকের আপডেটস শেয়ার করা যাচ্ছে না, একটু উঁকি মেরে দেখা যাচ্ছে না সুন্দর/সুন্দরীদের সেলফিও। ওমা! এইসব চলতে চলতেই ঝাঁপ ফেলল মেসেঞ্জার, হোয়াটস্যাপ এমনকি ইন্সটাগ্রামও। বেশকিছু প্রোফাইলে লগ ইন করতে গেলেই বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থা তাঁরা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। 

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় যখন রাত সাড়ে ন’টা (বুধবার), আচমকাই বন্ধ হয়ে যায় ফেসবুক, ইন্সটাগ্রাম। শুধুমাত্র মেসেজ নয়, পোস্টও করা যাচ্ছে না। শুধুমাত্র ভারত নয়, সুদূর লাতিন আমেরিকা, ফিলিপিন্স, ব্রিটেন অনেক জায়গায় এই একই সমস্যা। তাই বাধ্য হয়ে ফেসবুক এবং ইন্সটাগ্রামের ইউজাররা তাঁদের ক্ষোভ/ দুঃখ প্রকাশ করেছেন টুইটারে। অনেকসময় মোবাইল থেকে পোস্ট বা কমেন্ট করা সম্ভব হলেও কম্পিউটার থেকে কিছুই সম্ভব হচ্ছিল না। কাল রাত থেকে আজ সকাল অবধি ইন্টারনেট সার্চ করলে মিলবে কয়েকটি তথ্য। আর সেখান থেকে জানা যাবে, গতকাল রাতে অনেকে ফেসবুক অ্যাপ আনইন্সটল করে ফের ইন্সটল করেন অনেক মানুষ, তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি। দ্রুত এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন ফেসবুক এবং ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ।

Developed by DXDasia