
খাদ্যশস্য, ফল এবং প্রক্রিয়াজাত খাবার নিয়ে মেলার আয়োজন করছে কেন্দ্র
ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া-২০১৭ মেলার ফোকাস স্টেট হোক পশ্চিমবঙ্গ- শুক্রবার কেন্দ্রের এই প্রস্তাবে সায় দিল রাজ্য। আন্তর্জাতিক এই খাদ্যমেলা শুরু হবে নভেম্বরে। দেশের কৃষিজাত দ্রব্য- খাদ্যশস্য, শাকসবজি, ফল এবং প্রক্রিয়াজাত খাবার সংক্রান্ত বিষয় নিয়ে এই মেলার আয়োজন করছে কেন্দ্রীয় সরকার।
চাষবাস ও খাদ্য প্রক্রিয়াকরণের উন্নতির জন্য বিগত কয়েক বছরে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। শুক্রবার একটি আলোচনা সভায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, এই শিল্পে রাজ্যে বহু সাফল্যের নজির রয়েছে। সেগুলি বিপণনের মূল মন্ত্র হবে। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের সচিব জে পি মিনার কেন্দ্রের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, রাজ্যগুলিকে এই শিল্পের স্বার্থে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন।
