বিশ্বকাপের হাওয়া এবার বাঙালির খাবারে

রাজ্য মৎস্য দপ্তর বিশ্বকাপ উপলক্ষে আয়োজন করছে মৎস্য উৎসব

বিশ্বকাপকে সামনে রেখে রাজ্য সরকারের মৎস্য দপ্তর আয়োজন করছে মৎস্য উৎসব। উৎসবের নাম রাখা হয়েছে বাঙালি ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের নামে।

কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারক ও ফাইনালের মতো উল্লেখযোগ্য খেলা। মোট দশটি খেলা। তাই কলকাতা ভুগছে ফিবার বিশ্বকাপে। এই উত্তেজনাকে অন্য মাত্রা দিচ্ছে রাজ্য মৎস্য দপ্তরের এই উদ্যোগ। 
রাজ্যে মৎস্য দপ্তর অন্তগত সব রেস্তোরাঁগুলোতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই রেস্তরাঁগুলো হল- নলবন, ইকো পার্ক, স্টেট সেক্রেটারিয়েট, নবান্নে ও অন্যান্য স্থানে। এই বিশ্বকাপের জন্য যে স্পেশ্যাল মেনু করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘ফুটবল ফিভার’। এই মেনু পাওয়া যাবে অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত।  এই স্পেশ্যাল মেনুর দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা প্রতি প্লেট।

এই স্পেশ্যাল থালিতে থাকছে  জিরা রাইস, ফিস কবিরাজির আদলে রান্না করা গুগলি, গুগলির চপ, কাঁকড়ার একটি পদ, চিংড়ির মালাইকারি, আরেকটি চিংড়ির পদ যার নাম ফুটবলের নামে রাখা হয়েছে, ভেনমাই পেনাল্টি।

আরেকটি মধ্যপ্রাচ্যের থালি তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওম্বাক মাস্তার্ড কিক। এই দুটি থালির শেষেই থাকবে একটি বিশেষ ধরনের সন্দেশ, যার নাম রাখা হয়েছে, ফিফা।

Developed by DXDasia