
ঘরে ঘরে জায়গা করে নিল গণেশের উডকাট। দোকান-বাজারেও তার সগর্ব উপস্থিতি
উনিশ শতকের কলকাতায় যে সব উডকাট প্রিন্ট জনপ্রিয় হয়, কালীর পরেই সেখানে স্থান করে নিয়েছিল গণেশ। চিৎপুর এবং পার্শ্ববর্তী এলাকায় গণেশের জনপ্রিয়তা ছিল প্রবল। এর একটা কারণ ওই এলাকায় ঘন বসতি ছিল বর্ণ হিন্দুদের। হিন্দু ঘরে বিঘ্ননাশক দেবতা হিসেবে গণেশের চাহিদা ছিল। পাশাপাশি বটতলার আশপাশে ছিল বাজার-দোকান। ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশের উডকাট প্রিন্ট সাদরে গ্রহণ করেছিলেন অর্থনৈতিক সাফল্যের আশায়।
গণেশের এই ঐতিহাসিক উডকাটের শিল্পী কে জানা যায়না, তবে এই উড কাটের প্রিন্ট প্রবল জনপ্রিয় হয় এবং ঘরে ঘরে ও দোকানে জায়গা করে নেয়।
