ভারত- অস্ট্রেলিয়া ম্যাচে স্মৃতি মান্ধানাই ভরসা মিতালিদের

বিশ্বকাপে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের

দক্ষিণ আফ্রিকার কাছে ১১৫ রানে বিশ্রী হারের পর আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের। ওপেনিং জুটি নিয়ে চিন্তায় থাকা ভারতীয় দলের বড় ভরসা এখন স্মৃতি মান্ধানা। বিশ্বকাপে অসাধারণ ফর্মে থাকা স্মৃতির ব্যাট থেকে ৫ ম্যাচে উঠে এসেছে ২১০ রান। রয়েছে একটা সেঞ্চুরিও।

লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ভারতের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে রানরেটে এগিয়ে থেকে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। বারত তিনে। চার এবং পাঁচ নম্বর স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

Developed by DXDasia