বাইক শাসন করতে কঠোর দাওয়াই

হেলমেট না পরলে জরিমানা ৫ হাজার

বাইক শাসন করতে কঠোর দাওয়াই। রাস্তায় বেপরোওয়া বাইক চালালে, হেলমেট না পরে বাইক চালালে জরিমানা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা  করা হচ্ছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন। তিনি বলেন, এক্ষেত্রে বিধি সংশোধন করা হয়েছে। আগে জরিমানার অঙ্ক ছিল ১০০ টাকা। এখন হচ্ছে ৫ হাজার টাকা। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের বিধায়ক সমীরকুমার জানা মন্ত্রীকে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সাড়া ফেলে দিয়েছে। কিন্তু অলিগলি, গ্রামে শহরতলিতে দেখা যাচ্ছে বেপরোয়াভাবে বাইক রেসিং চলছে। অনেকেই হেলমেট পরছে না। মন্ত্রী জানিয়ে দেন, কলকাতা  ও রাজ্য পুলিস এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে।

অন্যদিকে পরিবহণ মন্ত্রী জানান, গত ৬ বছরে রাজ্যে ৬০০ নতুন বাসরুট চালু হয়েছে।  ২৭০০টি নতুন বাস নেমেছে। আরও ২৭০টি বাস আনা হবে। ১৫৬টি বাসরুটের জন্য অর্থ দপ্তর টাকা বরাদ্দ করেছে। টিকিট চেকিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাসে সিসিটিভি, জিপিএস, স্মার্টকার্ড, অনলাইন বুকিং চালু হয়েছে। পরিবহণ নিগমগুলির আয় ২ বছরে ৩০ শতাংশ বেড়েছে।

Developed by DXDasia