আজকের ছবিমহল বলছে, শীতকাল তো এসেই গেল সুপর্ণা

বঙ্গদর্শনের গ্যালারি। শুভজিৎ নস্করের আটটি ফ্রেমের ছবিমহল…

একটি ফ্রেম শিল্পীর চোখে যখন ধরা পড়ে, তখন তা থিয়েট্রিক্যাল কিংবা সিনেম্যাটিক হয়ে ওঠে- একথা খানিক ব্যাখ্যার উত্তরণ ঘটায়। আবার এমনও তো হয়, যে একটি সিনেমা দেখে চোখের সামনে কিছু অদৃশ্য ফ্রেম ভেসে ওঠে। এতদিনকার চেনা ফ্রেমগুলোই তখন ধরা পড়ে অচেনার আঙ্গিকে। আজকের ছবিমহল শীতকালীন। গ্রামবাংলা-শহর-মফস্‌সল জুড়ে ধীরে ধীরে নেমে আসছে কুয়াশার চাদর। সে সবকিছুই ধরা পড়েছে শুভজিৎ নস্করের ছবিতে। শুভজিৎ বলছেন,  কলেজে পড়ার সময় রাজনীতি করতেন এবং কলেজের পরিবেশ, ভিসুয়াল আর্ট ও সিনেমার প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে চাকরি জীবনে পা দেন। তারপর থেকেই শুভজিৎ নিজের অজান্তে ছবি তোলার নেশায় বুঁদ হয়ে থাকেন। চাকরি ছাড়েন। ক্যামেরা কিনে শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে ছবির হাতেখড়ি নিলেন। ধীরে ধীরে বুঝলেন, ছবি একটি রাজনৈতিক মাধ্যমও বটে। বর্তমানে শুভজিৎ পেশাদার চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেন। বঙ্গদর্শন ছবিমহলের আজ ৫২তম পর্ব। নভেম্বরের এই হালকা শীতকালীন মেজাজ রইল আজকের গ্যালারিতে।















আলোকচিত্রী- শুভজিৎ নস্কর

 

Developed by DXDasia