দুর্গাপুজোর বাধা প্রবল বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা প্রবল

পুজোয় কি বৃষ্টি হবে? এটিই এখন লাখ টাকার প্রশ্ন। হাওয়া অফিস এই ব্যাপারে বিশদে কিছু না জানালেও তাঁরা বলেছেন, মহালয়ার দিন থেকেই অঝোরে ভিজতে পারে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আবহবিদরা মনে করছেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ২৫ ও ২৬ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তাতে ক্ষতি হবে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।

তবে বৃষ্টির পাশাপাশি তুমুল গরম এত তাড়াতাড়ি যাবে না। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। তার ফলে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে ১০ অক্টোবর। একদম গায়ে গায়ে দুর্গাপুজো। ৪ অক্টোবর ষষ্ঠী। দশমী ৮ অক্টোবর। তার মাঝে বৃষ্টি হবে কিনা, হলেও তার পরিমাণ কোট, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সুস্পষ্ট মন্তব্য করেননি। কিন্তু বর্ষা বিদায় নেবার দিন যত ঘনিয়ে আসে, বৃষ্টি তার শেষ দাপট দেখিয়ে যায়। প্রতিবার ঠিক এমনটাই হয়। আর ঠিক এই কারণেই চিন্তিত আম-বাঙালি।

Developed by DXDasia