কেমন আছে সুচিত্রা সেনের বাড়ি?

পাবনার এই বাড়িতেই শৈশব কাটিয়েছিলেন মহানায়িকা

সুচিত্রা সেনের বাড়ি। বাংলাদেশের পাবনা শহরের গোপালপুর এলাকার হেমসাগর লেনের এই বাড়িতেই শৈশব কাটিয়েছেন মহানায়িকা। বাড়িটি এখন ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসেবে পরিচিত। এ বছরের ৬ এপ্রিল দর্শনার্থীদের খুলে দেওয়া হয়েছে বাড়িটি। পাবনা জেলা প্রশাসন বাড়িটির দেখভাল করছে।

বাড়ির মূল ফটক দিয়ে ঢুকে বিরাট উঠান পার হয়ে সিঁড়িবারান্দা। তারপর মূল ঘরগুলো। ঘরের দেয়ালজুড়ে ছোট–বড় ফ্রেমে বাঁধানো মহানায়িকার ছবি। যাতে ফুটে উঠেছে তাঁর শৈশব-কৈশোরের কথা। দেয়ালে রয়েছে নানা কথার ফেস্টুন। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান। আর এভাবেই তাঁর স্মৃতিতর্পণ করেন দর্শক থেকে শুরু করে পাবনাবাসী – সকলেই।

Developed by DXDasia