প্রতিবেশী দেশগুলিকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে পশ্চিমবঙ্গ

খুব শীগগিরিই নেপাল, ভূটান সহ বিভিন্ন দেশগুলিকে বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য

একসময় লোডশেডিং- এর ‘রাজধানী’ ছিল পশ্চিমবঙ্গ। আরও এখন এ রাজ্যেই পাওয়ার সারপ্লাস। খুব শীগগিরিই নেপাল, ভূটান সহ বিভিন্ন দেশগুলিকে বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য।

কেন্দ্রীয় সহযোগিতা ছাড়া বিদ্যুৎ উৎপাদনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা। প্রতিদিন রাজ্যে প্রয়োজন প্রায় ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ। সেখানে সরকারি এবং বেসরকারি পাওয়ারপ্ল্যান্ট মিলিয়ে দৈনিক ১৮০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় রাজ্যে।  

Developed by DXDasia