ব্লাড ব্যাঙ্কের ই-পোর্টাল

কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত কত পরিমাণে আছে তার হিসাব এবার পাওয়া যাবে ওয়েবে

কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত কত পরিমাণে আছে তার হিসাব এবার পাওয়া যাবে ওয়েবে। সরকারের উদ্যোগে রাজ্যের সবকটি ব্লাড ব্যাঙ্ক নিয়ে তৈরি করা হচ্ছে ই-পোর্টাল। যেখানে সহজেই পাওয়া যাবে রক্ত সম্পর্কিত খবরাখবর।

প্রতিদিন রক্তের চাহিদায় অনেক মানুষকে হেনস্থা হতে হয়। আর এই অসহায়তার সুযোগ নিয়ে অনেক সময় অসৎ ব্যাক্তিদের খপ্পরেও পরতে হয় রোগীর পরিবারকে। আবার কখন ব্লাড ব্যাঙ্কে গিয়ে শোনা যায় সেখানে রক্ত নেই। এই ব্যবস্থা চালু হলে সমস্যা দূর করা সম্ভব হবে। শুক্রবার বিধানসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন উত্তরের প্রসঙ্গে এই কথা জানান। তিনি বলেন, এই পোর্টালের মাধ্যমে রোগীর পরিবার ব্লাড ব্যাঙ্ক সম্পর্কিত নানা তথ্য পাবেন।

Developed by DXDasia