গঙ্গার বুকে আত্মহত্যা রুখে নায়ক কচুরিপানা

হালিশহরের এক যুবতীর প্রাণ বাঁচল

চন্দননগরের রানিঘাটের কাছে মাছ ধরছিলেন এক মৎসজীবী। হঠাৎ তাঁর চোখে পড়ে, কচুরিপানায় জড়িয়ে গঙ্গায় ভাসছেন এক যুবতী। সেই মৎসজীবী প্রথমে ভেবেছিলেন মৃতদেহ। তারপর লক্ষ্য করেন, মেয়েটির হাত নড়ছে।

তখন স্রোতে ভেসে যাওয়া মেয়েটিকে উদ্ধা করতে নৌকোয় তাঁর পিছু নেন সেই মৎসজীবী, যাঁর নাম রাজু শেখ। বাকি মৎসজীবীরাও এগিয়ে আসেন। মেয়েটির দিকে দড়ি ছোঁড়া হলে অচৈতন্য মেয়েটি তা ধরতে পারেননি। শেষ পর্যন্ত  জোড়াঘাটে কাছাকাছি নৌকো পাশে নিয়ে গিয়ে যুবতীকে জল থেকে তোলেন রাজু। রানিঘাটের কর্মীরা এবং অন্যান্য জেলেরাও সাহায্য করেন তাঁকে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। অচৈতন্য মেয়েটিকে চন্দনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বছর কুড়ির ওই যুবতী হালিশহরের বাসিন্দা। বাড়িতে ঝগড়াঝাঁটির হওয়ায় আত্মহত্যা করবেন ভেবে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। কলেজছাত্রী সেই মেয়েটি সাঁতার জানতেন না। কিন্তু তাঁর দেহ কচুরিপানায় জড়িয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। প্রায় ১০ কিলোমিটার গঙ্গায় ভেসে চন্দননগরের কাছাকাছি চলে এসেছিলেন। তখন মৎসজীবীদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয় তাঁকে। 

 

Developed by DXDasia