দুর্গাপুজোর সাতটা দিন পিঠব্যাগ ও জলের বোতল নিষিদ্ধ করল কলকাতা মেট্রো

পিঠের ব্যাগ অনেকটা জায়গা নিয়ে নেয়। তাতে অন্য যাত্রীদের সমস্যা হয়

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোয় কয়েকটা দিন পিঠব্যাগ এবং জলের বোতল নিষিদ্ধ করা হবে। মেয়েদের কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ এবং ছেলেদের সাইডব্যাগ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে পিঠে কোনো ব্যাগ থাকলে তাঁকে আটকানো হবে। আগামী ২ অক্টোবর অর্থাৎ চতুর্থী থেকেই এই নিয়ম চালু হবে। 

মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, পুজোর সময় সাধারণত অফিস বন্ধ থাকে। পিঠের ব্যাগ অনেকটা জায়গা নিয়ে নেয়। অন্য যাত্রীদের সমস্যা হয়। ভিড় সামাল দিতেই পুজোর দিনগুলোতে হিমশিম খেতে হয় রেল পুলিশকে। সঙ্গে ভিড় সামলাতে বিস্তর সমস্যায় পড়তে হয়। পিঠব্যাগের কারণে অনেক সময় দরজা বন্ধ হতে সমস্যা হয়। এমনকী জলের বোতল নিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে নিষেধ করছে কর্তৃপক্ষ। বোতল নিয়ে ঢুকে স্টেশন নোংরা করেন অনেক যাত্রী। যত্রতত্র জলও ফেলেন। তাই এমন নিষেধাজ্ঞা। এই নিয়ম চলবে চতুর্থী থেকে দশমী অবধি। 

 

Developed by DXDasia