দৃষ্টিহীন পাত্রীর বিয়েতে দৃষ্টিহীন বন্ধুদের রক্তদান: রূপকথার বিয়ে বেহালায়

৮ মাসের প্রেমকে দাম্পত্যে বদলে নিলেন পাত্র মাধব

এ যেন রূপকথার বিয়ে। পাত্রের নাম মাধব ও পাত্রীর নাম শর্মিষ্ঠা। তাঁদের এই বিয়ে আর পাঁচটা সাধারণ বিয়ের মতো নয়। কারণ, বিয়ের আগে শর্মিষ্ঠার বন্ধুরা রক্তদান করেছেন দল বেঁধে। বেহালায় বিয়ের মণ্ডপের একপাশেই চলছে রক্তদান। আর, এই রক্তদানকারীদের অধিকাংশই কিন্তু দৃষ্টিহীন। পাত্রী শর্মিষ্ঠার মতোই। চোখে দেখতে না পেলে কী হবে, এঁদের মনের আলোতেই যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে বিবাহ-বাসর।

শর্মিষ্ঠার বাড়ি ক্যানিং-এ। এখন ডিএড করছেন বেহালার বেহালার ‘ভয়েস অফ ওয়ার্ল্ড’ (ভিওডব্লু)-এর ডিএড কলেজ থেকে। দৃষ্টিহীনদের নিয়ে কাজ করে ‘ভয়েস অফ ওয়ার্ল্ড’। এই ডিএড কলেজেই পড়ান পাত্র মাধব। পাত্রী আসলে তাঁর ছাত্রীও বটে। আটমাসের প্রেমকে দাম্পত্যে বদলে নিয়েছেন দুজন। শর্মিষ্ঠার দৃষ্টি নেই তো কী হয়েছে, সম্পর্কের আলো তো আছে।

বলছিলাম না, রূপকথার বিয়ে!

Developed by DXDasia