
অভিযোগ জানাতে প্রভাবিত করেছিল দলেরই কেউ কেউ
তাঁর কোচিং-এর স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অধিনায়ক। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন অনিল কুম্বলে। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা মুছে ফেলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় ক্রিকেট, তখনও কোচ বিতর্ক তাড়া করে ফিরছে কোহলিকে। আর এর মধ্যেই সম্পর্কের বরফ গলাতে কুম্বলেকে ফোন করে ক্ষমা প্রার্থনা করলেন বিরাট। বললেন, অনিলের কোচিং মেথড নিয়ে প্রশ্ন তোলাটা বোর্ডের কাছে উচিত হয়নি তাঁর। আসলে এই কথা বলার জন্য তাঁকে দলেরই কেউ কেউ প্রভাবিত করেছে বলেও কুম্বলেকে জানিয়েছেন তিনি। উত্তরে কুম্বলে অবশ্য তাঁকে সামনের টুর্নামেন্টের দিকেই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
কুম্বলেকে ফোন করার কথা জানিয়ে ট্যুইট করেছেন খোদ বিরাট। বলেছেন, কুম্বলে তাঁকে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। বড় ম্যাচের আগে নার্ভ ঠিক রাখতেই সম্পর্কের বরফ গলাতে উদ্যোগী হলেন বিরাট। এমনটাই দাবি ক্রিকেট মহলের।
(এটি সম্পূর্ণ কাল্পনিক, এই রিপোর্টের সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই)
