বিরাট- অনুষ্কার নতুন ‘প্রজেক্ট’

নতুন উদ্যোগ সফল হবেই, আশায় ভক্তকূল

তাঁদের প্রেমের খবর সর্বজনবিদিত। একসঙ্গে তাঁদের যেখানেই দেখা যায়, সেখানেই কিছু না কিছু খবর হয়ে যায়। একসঙ্গে বিজ্ঞাপনী শ্যুট বা শ্রীলঙ্কায় বৃক্ষরোপন, যেখানেই 'বিরুষ্কা' সেখানেই ঘটনা। তাঁদের প্রেম করাটাও যেমন ঘটনা, তেমনই তাঁদের টুইটার পোস্টও খবর। তবে এবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নিয়ে রয়েছে আরেক নতুন খবর।

'মুম্বই মিরর'-এর খবর অনুযায়ী বিরাট ও অনুষ্কা দুজনে মিলে মুম্বই ও দিল্লিতে দুটি আলাদা জমি কিনেছেন। সেখানে তাঁরা রেস্তোরাঁ খোলার উদ্যোগ নিচ্ছেন। খুব শিগগিরিই এই খবর তাঁরা জনতার সামনে আনতে চলেছেন।

যে উদ্যোগে বিরাট ও অনুষ্কা একসঙ্গে রয়েছেন, সে উদ্যোগ যে সফল হবেই, সেবিষয়ে আশাবাদী তাঁদের ভক্তকূল। এর আগে বিরাট ও অনুষ্কার একসঙ্গে বিজ্ঞাপনী শ্যুট-এর ছবি ভাইরাল হয়ে উঠেছিল। এরপর তাঁদের এই ব্যাণিজ্যিক উদ্যোগ যে বেশ মাইলেজ পাবে, তা বলাই বাহুল্য।

Developed by DXDasia