‘ভবিষ্যতের ভূত’, ‘নগরকীর্তন’কে ছাপিয়ে বক্স-অফিসে রেকর্ড ‘ভিঞ্চিদা’র

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ভিঞ্চিদা'

২০১৯ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলায় যা যা ছবি মুক্তি পেয়েছে, সবাইকে টেক্কা দিয়ে বক্স-অফিসে সবচেয়ে সাফল্য পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ভিঞ্চিদা'। সৃজিতের ছবি মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে বহু বিতর্ক। এক্ষেত্রে বিতর্ক খুব একটা দেখা যায়নি। তার প্রমাণ অবশ্যই এই সাফল্য। একটি বেসরকারি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালিত 'তারিখ' ছবিটি প্রথম সপ্তাহে ব্যবসা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকা। পাশাপাশি 'ভিঞ্চিদা'র প্রথম সপ্তাহেই বক্স-অফিস কালেকশন শুধুমাত্র ন্যাশনাল চেনের মাল্টিপ্লেক্স থেকে ছিল ৩৬ লক্ষ টাকার বেশি। এখনও পর্যন্ত দুই সপ্তাহ মিলিয়ে সৃজিতের 'ভিঞ্চিদা' দুই কোটি টাকার ব্যবসা করেছে। এবছর এখনও পর্যন্ত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত', পৃথা চক্রবর্তী পরিচালিত 'মুখার্জীদা'র বউ' এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'নগরকীর্তন'।

Developed by DXDasia