কলকাতার বুকে একটুকরো গ্রাম

চলুন নলবনে গ্রামের আমেজ উপভোগ করতে

একদিনের জন্য শহরে বসেই গ্রামের আমেজ উপভোগ করতে চান? তাহলে চলে আসুন নলবনে। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের উদ্যোগে নলবনে তৈরি করা হল এক অভিনব উইকেএন্ড ডেস্টিনেশন।

থাকার জন্য তৈরি করা হয়েছে বাঁশের ছোট ছোট কটেজ। ঘরে থাকবে গিজার ও এয়ারকুলারের ব্যবস্থাও। ভুরিভোজের জন্য পাবেন কই, পাবদা, ভেটকি, ট্যাংরা, ইলিশ সহ হরেক রকমের মাছের রেসিপি। বুকিং করতে হবে অনলাইনে। বিকালের ভেড়ির পাশে বসে শুনুন পাখিদের কলরব। উপভোগ করুন সূর্যাস্তের রূপ। সন্ধ্যায় গল্প করতে করতে ফিশ কোর্টে বসে খান গরম ফিশ ফ্রাই, ফিস ফিঙ্গারের মত নানা ধরনের স্ন্যাক্স। রাখা হয়েছে রিক্রিয়শন রুম ও ওয়ার্চ টাওয়ার। রিক্রিয়শন রুমে পাবেন ক্যারাম বোর্ড, দাবা, তাস খেলার মজা।  এসবের সঙ্গে থাকছে মাছ ধরার সুযোগও। ভোরে উঠে ভেড়িতে নিজেই ডিঙি নৌকায় চড়ে মাছ ধরুন। মছ ধরার সামগ্রী পাবেন মৎস্য উন্নয়ন নিগমের তরফ থেকেই। মাছ ধরার সুবিধার জন্য তৈরি করা হয়েছে একটি পাটাতনও। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌমজিৎ দাশ জানান, প্রতিটি কটেজের একদিনের ভাড়া ১২০০টাকা। খাওয়া খরচ আলাদা। বাকি ব্যবস্থা যুক্ত কটেজ ভাড়ার সঙ্গে।  

Developed by DXDasia