
পুরো ৫৭ একর এলাকা ঘিরেই থাকবে এই রেলিং
শতাব্দী ছুঁতে-চলা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে ১০ ফুট উঁচু লোহার রেলিং বসাতে চলেছে হল কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৫৭ একর এলাকায় এতদিন ছিল মাত্র ২ ফুট উঁচু রেলিং। পরে তার ওপরে বসানো হয় কাঁটাতার। কিন্তু তাতেও অবৈধ অনুপ্রবেশ আটকায়নি। নিরাপত্তার কারণেই এবার ১০ ফুট উঁচু রেলিং বসানোর সিদ্ধান্ত।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেক্রেটারি এবং কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন – ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আমাদের ৮-১২ ফুট উঁচু রেলিং বসানোর পরামর্শ দিয়েছে। সে-কথা মাথায় রেখেই, ১০ ফুট রেলিং বসানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ রেলিং-এর ডিজাইন অ্যাপ্রুভড করা হয়ে গেছে ইতিমধ্যে। পিডব্লুডি-র কাছে বসানোর দায়িত্ব হস্তান্তরিত করা হবে শীঘ্রই।
পাশাপাশি, শুধু হলের ভেতরে নয়, উদ্যানেও সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে হল কর্তৃপক্ষ।
