
বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কার্যকাল শেষ হতে চলেছে ১০ আগস্ট
রাষ্ট্রপতি ভোট নিয়ে দেশের রাজনীতি যখন সরগরম ঠিক তখনই ঘোষণা হয়ে গেল উপরাষ্ট্রপতি নির্বাচনের তারিখও। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট হতে চলেছে এই ভোট। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কার্যকাল শেষ হতে চলেছে ১০ আগস্ট। ২০১২-য় তিনি ওই পদে পুনর্নির্বাচিত হন।
ভোট গণনার কাজও ৫ আগস্ট সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৪ জুলাই জারি করা হবে এই ভোটের নোটিফিকেশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই।
