
কলকাতা পুরসভার সহযোগিতায় চালু হবে অতি সস্তার হোটেল
নামমাত্র দামে মিলবে ডাল-ভাত-সবজি। আগামী মাস থেকেই কলকাতায় চালু হতে চলেছে এমনই বন্দোবস্ত। অতি সস্তার এই হোটেলের জন্য ঘর বানিয়ে দেবে কলকাতা পুরসভা।
গার্ডেনরিচ উড়ালপুলের নিচে চলতি বছরের আগস্ট মাস থেকে ডাল-ভাত-তরকারি পাওয়া যাবে মাত্র ৬ টাকায়। প্রত্যেক দিন সেখানে ৬০০ থেকে ৭০০ জনের খাওয়ার ব্যবস্থা থাকবে। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই ভাতের হোটেল চালু হবে। সহযোগিতা করবে কলকাতা পুরসভা। প্রচুর মানুষ এতে উপকৃত হবেন বলে পুরকর্তারা মনে করছেন।
সেই বেসরকারি সংস্থা চাইছে একটা বড়ো সরকারি হাসপাতালের সামনেও এরকম পরিষেবা চালু করতে। কোন হাসপাতালের সামনে এরকম অতি সস্তার হোটেল চালু করা যেতে পারে, তাই নিয়ে ভাবনাচিন্তা করছে পুরসভা কর্তৃপক্ষ।
