হার্ট অ্যাটাক কমানোর টিকা

হার্ট অ্যাটাক কমবে-কোলেস্টেরল কমাতে আসছে টিকা

মানুষের রক্তে কোলেস্টেরল  বেশি হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। রক্তে কোলেস্টেরল-এর মাত্রা কমানো বা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেককেই  নিয়মিত ওষুধ খেতে হয়। এই নিয়মিত ওষুধ খাওয়ার হাত থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। অষ্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, তারা এমন একটি টিকা আবিষ্কারের চেষ্টা করছেন যেটি রক্তে কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করবে। ইতিমধ্যেই ইঁদুরের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে সুফল পাওয়া গিয়েছে। এখন মানুষের উপর এর গবেষণা চালানো হচ্ছে। এজন্য ৭২জন স্বেচ্ছাসেবকের উপর এই  টিকা প্রয়োগ করে দেখা হচ্ছে এটি সত্যিই কোলেস্টেরল কমাতে সাহায্য  করছে কী না।

এই পরীক্ষা সফল হলে  কোলেস্টেরল কমানোর জন্য প্রতিদিন নিয়ম করে আর ওষুধ খেতে হবে না। টিকা দিলেই কোলেস্টরেল কমে আসবে এবং  হৃদরোগের ঝুঁকি কমবে। তবে মানব দেহের জন্য এই টিকা কতটা নিরাপদ এবং কার্যকরী হবে সে বিষয়টি দেখতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই টিকা বাজারে এলেও ব্যায়াম পরিহার করা এবং অধিকমাত্রায় চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। এই টিকা নিলেও স্বাস্থ্যসম্মত জীবন-যাপন করতে হবে। এই টিকা রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল তৈরি হওয়া ঠেকাবে। গবেষকরা ধারণা, বছরে একবার এই টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে।

কিন্তু এ টিকার একটি নেতিবাচক দিক থাকতে পারে। এর ফলে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে।

Developed by DXDasia