
ভিনগ্রহীদের হাত থেকে রক্ষা করতে হবে পৃথিবীকে
চাকরির বিজ্ঞাপন দিল নাসা। পৃথিবীকে অন্যগ্রহবাসীদের হাত থেকে রক্ষা করতে প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার পদের জন্য। এছাড়া কোন জটিল পরিস্থিতি সৃষ্টি হলে যাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। বেতন বছরে ১ লক্ষ ২৪ হাজার থেকে ১ লক্ষ ৮৭ হাজার মার্কিন ডলার। চাকরির সময়সীমা দুই থেকে পাঁচ বছর।
&এই কাজের জন্য আবেদনকারীকে জানতে হবে গ্রহ নিরাপত্তা সম্পর্কিত জ্ঞান, স্পেস প্রোগ্র্যামে নজদারি করার অভিজ্ঞতা। বর্তমানে নাসার এই দায়িত্ব পালন করছেন ক্যাথেরিন কনলে। তাঁর কথায় ’৫০ বছরের পুরনো একটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীর বাইরে দূষণ ছড়ানো নিষিদ্ধ এবং ভিন্গ্রহীদের হাত থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করাই হল প্ল্যানেটরি প্রোটেকশন অফিসারের কাজ।’
