ভারতের বিশ্বস্ত অংশীদার যুক্তরাষ্ট্র

এমনটাই জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ভারতের বিশ্বস্ত অংশীদার যুক্তরাষ্ট্র। তিনি অভিযোগ করেন, চীন বিশ্বের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক রীতি-নীতি মেনে চললেও চীন সেটা মানছে না।

বিভিন্ন দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে টিলারসনের মন্তব্য, এই অঞ্চলে চীন উস্কানি দিচ্ছে। তিনি আরো বলেন, দক্ষিণ চীন সাগরে চীন যে উস্কানি দিচ্ছে তা আন্তর্জাতিক রীতি-নীতির লঙ্ঘন।

Developed by DXDasia