
১৮ দলের বৈঠকে তাঁর নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মঙ্গলবার
আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বিরোধীপক্ষ। ১৮ দলের বৈঠকের পর মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাদের মনোনীত প্রার্থী হলেন গোপালকৃষ্ণ গাঁন্ধী। প্রার্থী নির্বাচনের সর্ব দলীয় বৈঠকে এই নামের প্রস্তাব রাখা হয় তৃণমূলের তরফ থেকে। কংগ্রেস জানিয়েছে, এই একটি নাম নিয়েই বৈঠকে আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিলমোহর দেওয়া হয় ।
৭২ বছর বয়সী গোপালকৃষ্ণ গান্ধী মহাত্মার গান্ধীর নাতি। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালও ছিলেন।
