
১৯৯১ সালে ‘প্রত্যাশা’ নাটকটি মঞ্চস্থ করেছিলেন চন্দ্রা দস্তিদার
১৯৯১ সালে ‘প্রত্যাশা’ নাটকটি মঞ্চস্থ করেছিলেন চন্দ্রা দস্তিদার। ‘গেমপ্ল্যান স্পোর্টস’ থিয়েটার দল থেকে সেই নাটকই পুনর্নিমাণ করতে চলেছেন খেয়ালি দস্তিদার। নাটকটির অবয়বে অন্তরঙ্গ আঙ্গিক বা ইন্টিমেট ফর্ম বজায় রাখতে হয়েছে তাঁদের। সেটাই ছিল এই নাটক নির্মাণের সবথেকে বড়ো চ্যালেঞ্জ। এছাড়াও দল থেকে জানানো হয়েছে বাংলা নাটককে পেশাদারিভাবে উপস্থাপন করতে এগিয়ে এসেছে ‘গেমপ্ল্যান স্পোর্টস’, যা অদূর ভবিষ্যতে সামগ্রিকভাবে বাংলা নাট্যজগৎকে আরও সমৃদ্ধ করবে।
এই প্রথমবারের জন্য থিয়েটারে অভিনয় করবেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ২৮ বছর আগে এই নাটকেই ছেলের ভূমিকায় অভিনয় করতেন সব্যসাচী চক্রবর্তী। এখন তিনিই বাবার ভূমিকায়। যে চরিত্রে আগে অভিনয় করতেন জোছন দস্তিদার। ‘প্রত্যাশা’ নাটকের প্রথম অভিনয় আগামী ২৩ নভেম্বর জি.ডি. বিড়লা সভাঘরে। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন লোপামুদ্রা মিত্র।
