
ইতিমধ্যে অভিনেতা স্ক্রিপ্ট পড়ে নাকি বেজায় খুশি হয়েছেন অভিনেতা
২০০৯ সালে ‘লাক’ ছবির শুটিং করতে গিয়ে পিঠে আঘাত পান সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ব্যথা ভোগালেও কাজ থেমে থাকেনি। অবশেষে ২০১৬ সালে হাসপাতালে ভর্তি হতে হয় মিঠুনকে। পুরোপুরি সুস্থ হননি তখনও। কার্যত নিজেকে অন্তরালেই রেখেছিলেন জনপ্রিয় অভিনেতা। কিন্তু এবার তাঁর দর্শক-ভক্তদের জন্য খুশির খবর উড়ছে চারদিকে। সম্প্রতি জানা গেছে ‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত পরিচালক মানস মুকুল পালের পরবর্তী ছবিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। ইতিমধ্যে অভিনেতা স্ক্রিপ্ট পড়ে নাকি বেজায় খুশিও হয়েছেন।
স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তকে নিয়ে বায়োপিক করছেন পরিচালক মানস মুকুল পাল। বিনয়-বাদল-দীনেশের সংগ্রামের এক টালমাটাল প্রেক্ষাপট ঘিরে আছে এই ছবিতে। যে ছবির জন্য টেকনিশিয়ান্স স্টুডিওতে একসময় শ’য়ে শ’য়ে ছেলে-মেয়ের অডিশন নিয়েছিলেন মুকুল। এবার সেই ছবিতেই দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
