শিবপ্রসাদ-নন্দিতা’র পরবর্তী ছবি ‘কণ্ঠ’

‘কণ্ঠ’ ছবির পোস্টারে চমক। কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, মাথায় মেটাল রং, টোপর পরা এক ব্যক্তি- প্রকাশ্যে এল নতুন বাংলা ছবি কণ্ঠ-র পোস্টার। পোস্টারে ভূতের মতো যাকে দেখা যাচ্ছে, তিনি আর কেউ নন, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং। এই ছবির প্রধান চরিত্রে তিনিই। গলায় ক্যান্সার আক্রান্ত বিভূতি চক্রবর্তীর জীবনকাহিনি অবলম্বনেই এই ছবির গল্প তৈরি হয়েছে। ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই, জীবনের নানা প্রতিবন্ধকতার কথা উঠে আসবে এই ছবিতে। বহুদিন আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। অবশেষে এ বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে। পোস্টারের ক্যাপশনে লেখা আছে “কণ্ঠ ছাড়ো জোরে”। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম এবং জয়া এহসান। পাওলি অভিনয় করছেন শিবপ্রসাদের স্ত্রী’র চরিত্রে। জয়াকে স্পিচ থেরাপিস্টের ভূমিকায় দেখা যাবে। এবারেও প্রযোজনার দায়িত্বে উইন্ডোজ। সিনেপ্রেমীরা দিন গুনতে শুরু করেছেন। গলায় ক্যান্সার নিয়ে যাঁরা দীর্ঘদিন জীবন অতিবাহিত করছেন, তাঁদের হয়ে কথা বলবে এই ছবি।

Developed by DXDasia